Zyro

Terms & conditions

Zyro-এর ওয়েবসাইট ব্যবহার এবং অর্ডার প্লেস করার ক্ষেত্রে নিচের শর্তাবলি প্রযোজ্য:

• পণ্যের বিবরণ ও রঙ: ওয়েবসাইটে প্রদর্শিত প্রতিটি পণ্যের ছবি আসল প্রোডাক্ট থেকে তোলা। তবে ডিভাইসের স্ক্রিন রেজোলিউশন এবং আলোর তারতম্যের কারণে ছবির সাথে বাস্তবের রঙের সামান্য পার্থক্য হতে পারে। আসল গরুর চামড়ার প্রাকৃতিক টেক্সচার প্রতিটি পণ্যে কিছুটা স্বতন্ত্র হতে পারে।

• মূল্য ও স্টক পরিবর্তন: কর্তৃপক্ষ পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো পণ্যের মূল্য, অফার বা স্টক অবস্থা পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে। অর্ডার কনফার্ম হওয়ার পর মূল্যের কোনো পরিবর্তন প্রযোজ্য হবে না।

• অর্ডার বাতিলকরণ: অনিবার্য কারণবশত বা স্টক শেষ হয়ে গেলে Zyro যেকোনো অর্ডার বাতিল করার অধিকার রাখে এবং অগ্রিম পেমেন্ট করা থাকলে তা সম্পূর্ণ ফেরত দেওয়া হবে।